মঙ্গলবার , ২৩ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২০
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা থেকে হ্যাকিং গ্রুপের সদস্যকে গ্রেফতার করলো এসএমপি’র ডিবি

সিলেটের সকাল রিপোর্ট:
মে ২৩, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফেসবুক একাউন্ট হ্যাক করে বিকাশের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত সোমবার রাজধানী ঢাকার ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোশাররফ হোসেন আকিল (২০) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সাহায্যে ডিএমপির ডেমরা থানা-পুলিশের সহায়তায় মোশাররফ হোসেন আকিলকে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্ল্যাকমেলের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলো। মোশাররফ হোসেন বিভিন্ন হ্যাকিং গ্রুপের সঙ্গে জড়িত বলেও জানায় পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।