ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় তিশা ও স্বদেশ পরিবহন কোম্পানির দুইটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে পুলিশের জলকামান দিয়ে বাসটির আগুন নেভাতে দেখা গেছে।
আজ শনিবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, দুপুর ১২টা ৩৫ মিনিটে মাতুয়াইলে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের খবর আমরা পেয়েছি। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। কারা অগ্নিসংযোগ করেছে বা ঘটনায় কোনো হতাহত আছে কি না, এ তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
