রবিবার , ১৩ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩২
আজকের সর্বশেষ সবখবর

ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

শান্তিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

“কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার(১৩ আগস্ট) সকাল ১১ টায় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের হলরুমে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মদন মোহন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নঈম শেখ।

সভায় আরও বক্তব্য রাখেন ডুংরিয়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য আবু কালাম, নজরুল ইসলাম, আয়না মিয়া, জুয়েল মিয়া, সহকারী শিক্ষক আবুল কালাম, নিজাম উদ্দিন, অধীরচন্দ্র দাস, নেহার রঞ্জন তালুকদার, প্রভাষক সাবিরুজ্জামান সুমন, মফরে উদ্দিন ও দুলন দেবনাথ প্রমুখ৷ আলোচনা সভার পর প্রতিষ্ঠানের পক্ষথেকে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।