বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৩
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির নয়া কমিশনার হাবিবুর রহমান

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হয়েছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্বে থাকা এই কর্মকর্তা অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুকের স্থলাভিষিক্ত হবেন।

আজ বুধবার (২০ সেপ্টেস্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে তাকে এই দায়িত্ব দেয়।

ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। কে হচ্ছেন পরবর্তী কমিশনার, তা নিয়ে পুলিশ বিভাগসহ সর্বত্র আগ্রহের বিষয় ছিল।

কারণ পরবর্তী পুলিশ কমিশনারকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃত্ব দিতে হবে। তাছাড়া মেট্রোপলিটনগুলোর মধ্যে ডিএমপি কমিশনারের পদটিও অতি গুরুত্বপূর্ণ।

বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান এর আগে ডিএমপি সদরদপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।