বুধবার , ৩১ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৫
আজকের সর্বশেষ সবখবর

ট্যাংক লরি মিছিল করে নগরীতে পেট্রোল পাম্পে হামলার প্রতিবাদ

সিলেটের সকাল রিপোর্ট:
মে ৩১, ২০২৩ ৮:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

দাবী আদায়ে সিলেট নগরীতে ব্যতিক্রমী ট্যাংক লরি মিছিল হয়েছে। সিলেট শহরতলীর পীরেরবাজারে আর রহমান এন্ড সন্স সিএনজি ফিলিং স্টেশনে হামলার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বুধবার নগরীতে ট্যাংক লরি মিছিল বের করে ট্যাংক লরি শ্রমিকরা। সকাল ১১টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর ট্যাংক লরি শ্রমিকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। ট্যাংক লরি শ্রমিকদের এ কর্মসূচির কারণে নগরীর বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়।
সিলেট বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন জানান, পেট্রোল পাম্প, সিএনজি ফিলিং স্টেশন, মালিক ও শ্রমিকের নিরাপত্তা ও সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত, শাহপরান থানার ওসিকে প্রত্যাহার, ফিলিং স্টেশন ও ট্যাংকলরি থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছেন। আগামী শনিবারের মধ্যে তাদের দাবি মানা না হলে আগামী রোববার সকাল ৬টা থেকে পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, ট্যাংক লরি ও এলপিজি স্টেশনে কর্মবিরতি পালন করবেন বলে জানান তিনি।
সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, পেট্রোল পাম্পে হামলার পর ব্যবসায়ীরা অনেকটা নিরাপত্তাহীন। ফিলিং স্টেশনে হামলাকারীরাও এখনো গ্রেফতার হয়নি। যে কারণে তারা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার আর রহমান ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন শনিবার পাম্পের ম্যানেজার অমিত কান্তি দে বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। হামলাকারী ছাত্রলীগের কর্মী বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।