রবিবার , ১৩ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩২
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুর সীমান্তে ভারতীয় ২০ টি গরু আটক : গ্রেফতার- ১ 

জৈন্তাপুর প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুর সীমান্তে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ২০ টি গরু আটক ও ১জন-কে গ্রেফতার করা হয়েছে। 

আজ রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলা সদর সহ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ২০টি গরু আটক করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযাগে ১ জন-কে গ্রেফতার করা হয়েছে। জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক’র দিক নিদের্শনায় জৈন্তাপুর মডেল থানার এস আই মুহিবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। অভিযানে নিজপাট ইউনিয়নের লালাখাল টু ফেরীঘাট সড়কের রূপচেং মাঝরবিল নামক গ্রামের সংযোগ সড়কের মুখ থেকে ভারতীয় ১৫ টি গরু সহ আমির উদ্দিন (২৮) নামে ১জন-কে আটক করা হয়। গ্রেফতারকৃত আমির উদ্দিন রাইরাখেল গ্রামের ফকির উদ্দিনের পুত্র। এছাড়া ১২ আগস্ট শনিবার ভোর রাতে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে সংলগ্ন যশপুর রাস্তার মুখ এলাকায় অভিযান চালিয়ে ৫ টি ভারতীয় গরু আটক করা হয়েছে। এসব ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

এই ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক জানান, পুলিশ সুপার মহোদয়ের দিক-নিদের্শনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ,নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। চোরাই পন্য উদ্ধার, চোরাচালান রোধে অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ফোর্স তৎপর রয়েছে।

তিনি বলেন,সীমান্ত এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। অপরাধ কাজে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশ প্রশাসন-কে সহযোগিতা করতে তিনি নাগরিকদের প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।