বুধবার , ১৭ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৯
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
মে ১৭, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ মে) দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার হেলিরাই (লুৎমাইল) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নুরুল ইসলাম (৪৫) ও একই গ্রামের মৃত ইউসূফ মিয়ার ছেলে ছায়াদ আহমদ (৩৫)। এছাড়া আহত হয়েছেন পিকআপ চালক একই উপজেলার তেলিজুরি গ্রামের রায়হান আহমদ (৪০)।

স্থানীয় সূত্র জানা যায়, কাটাগাঙ নামক স্থানে জৈন্তাপুর অভিমূখী গরু বোঝাই একটি পিকআপের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহত পিকআপ চালককেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।