রবিবার , ৩০ জুলাই ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৬
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে সড়কে মাইক্রোবাস চাপায় প্রাণ গেল ট্রাক চালকের

জৈন্তাপুর প্রতিনিধি
জুলাই ৩০, ২০২৩ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

 

জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ হাইস্কুল এন্ড কলেজ সংলগ্ন সিলেট তামাবিল জাফলং সড়কের রাংপানি বাংলা বাজার মেঘালয় হোটেল’র সামনে রাস্তা পারাপার করতে গিয়ে মাক্রােবাস চাপায় ট্রাক চালক মোশারফ হোসেন (২৪) নিহত হয়েছেন।
তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার পৈায়াবাড়ি এলাকার কামাল হোসেন’র পুত্র।
গত ৩০ জুলাই রোববার বিকেল ৩টার দিকে এই সড়ক দুঘর্টনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ স্থানীয় জনতার সহযোগিতায় লাশ উদ্ধার করে এবং দুঘর্টনা কবলিত মাক্রোবাস গাড়ি জব্ধ করা হয়েছে। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানায় অফিসার (ইনচার্জ) ওমর ফারুক সড়ক দুঘর্টনায় ১জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।