বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩১

জৈন্তাপুরে প্রাইভেট গাড়ী সহ ৪৫ লক্ষ টাকা মুল্যের ভারতীয় ২৯৭ পিস মোবাইল আটক

জৈন্তাপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেট গাড়ি সহ ভারতীয় ২৯৭ পিস মোবাইল ফোন সেট আটক করে। গত ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদ পেয়ে সিলেট তামাবিল জাফলং সড়কে বিভিন্ন প্রাইভেট যানবাহন তল্লাসি করে কাটাগাং নামক স্থানে তামাবিল হাইওয়ে পুলিশের সহযোগিতায় একটি প্রাইভেট গাড়ি (সিলেট-খ ১১-০২৯৬) আটক করে থানায় নিয়ে আসে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মার নেতৃত্বে অভিযানে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) ও অফিসার (তদন্ত) মো: আব্দুর রব সহ পুলিশের একটি টিম অভিযানে অংশ গ্রহন করেন। থানায় আটক করে নিয়ে আসা প্রাইভেট গাড়ি তল্লাসি করে গাড়ি থেকে ৪টি ক্যাটুনে ম্যাড়ানো ২৯৭ পিস ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন সেট উদ্বার করা হয়।

এসময় প্রাইভেট গাড়ির চালক নলজুড়ী এলাকার বাসিন্দা ইউসুফ আলী-কে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে আটক ভারতীয় মোবাইল সেটের বাজার মূল্য আনুমানিক ৪৫ লক্ষ টাকা হবে। এই ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মা বলেন,আমরা গোপন সংবাদ পেয়ে সকালে সিলেট তামাবিল সড়কে হাইওয়ে পুলিশ সহযোগিতায় অভিযান পরিচালনা করি। এসময় একটি প্রাইভট গাড়ি তল্লাসি করে ভারতীয় অবৈধ পন্য থাকায় গাড়ি আটক করে থানায় নিয়ে আসি। গাড়িটি তল্লাসি করে ভারতীয় ২৯৭ পিস মোবাইল ফোন সেট জব্ধ করা হয়।

তিনি জানান, জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সীমান্ত চোরাচালান ব্যবসা বন্ধ ও প্রতিরোধে জৈন্তাপুর পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী’র অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।