রবিবার , ৪ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১৭
আজকের সর্বশেষ সবখবর

জেলা ছাত্রদল সভাপতি-সম্পাদকসহ ৪১ নেতাকর্মীকে বিএনপি’র শোকজ নোটিশ সিলেটের টক অব দ্যা সিটি

সিলেটের সকাল রিপোর্ট:
জুন ৪, ২০২৩ ৩:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির ৪১ নেতাকর্মীকে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি। শোকজে আগামী ২৪ ঘন্টার মধ্যে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না-সে ব্যাপারে কারণ দর্শাতে বলা হয়েছে। তাদেরকে শোকজ নোটিশ প্রেরণের বিষয়টি এখন সিলেটের টক অব দ্যা সিটি।
এর মধ্যে মেয়র পদে ১ জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পরে ৩৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ জন রয়েছেন। শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী পৃথকভাবে এসব শোকজ নোটিশ ইস্যু করেন।
শোকজপ্রাপ্ত সিলেট বিএনপির নেতাকর্মীরা হলেন- মেয়র প্রার্থী সালাউদ্দিন রিমন।
সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে রয়েছেন-সৈয়দ তৌফিকুল হাদী, ফরহাদ চৌধুরী শামীম, নজরুল ইসলাম মুনিম, এ.বি.এম জিল্লুর রহমান উজ্জল, এডভোকেট রুকশানা বেগম শাহনাজ, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, উসমান হারুন পনির, গোলাম মোস্তফা কামাল, গউছ উদ্দিন পাখী, ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন নাদিম, মুফতি কমর উদ্দিন কামু, মিজানুর রহমান মিঠু, মোঃ কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন, শাহেদ সিরাজ, মোঃ সাঈদুর রহমান জুবের, আব্দুর রহিম মতছির, মোঃ মুজিবুর রহমান, সালমান চৌধুরী শাম্মী, মামুনুর রহমান মামুন, বদরুল আজাদ রানা, হুমায়ূন কবির সুহিন, সেলিম আহমদ রনি, আলী আব্বাস, জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া, সানর মিয়া, মোঃ আব্দুল মুকিত, এডভোকেট হেদায়াত হোসেন তানভির, দুলাল আহমদ, দিলওয়ার হোসেন জয়, আব্দুল হাছিব, সুমন আহমদ সিকদার, সাহেদ খান স্বপন। সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা হলেন সালেহা কবির শেপী, রুহেনা বেগম মুক্তা, এডভোকেট জহুরা জেসমিন, কামরুন নাহার।
এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়, ‘বিগত ১৫ বছর ধরে অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপিসহ দেশপ্রেমিক জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবীতে আন্দোলন করে আসছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় ৫ (পাঁচ) বছর যাবৎ কারাভোগ করছেন। বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদের হত্যা, নির্যাতন এবং প্রায় ৫০ (পঞ্চাশ) লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছে। ইতোমধ্যে অনেক নেতাকর্মীকে গুম করে রাখা হয়েছে।’
‘এমতাবস্থায়, বিএনপি এই সরকারের অধীনে কোন প্রকার নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ দলের একজন সদস্য হয়ে প্রার্থীরা ব্যক্তিস্বার্থ চিন্তা করে এই সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন।
সুতরাং কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।’

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্দিষ্ট সময়ে শোকজের সন্তোষজনক জবাব দিতে না পারলে দল সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।