শনিবার , ২৭ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১৭
আজকের সর্বশেষ সবখবর

জুড়ীতে প্রবাসীর বাড়ী থেকে ৫’শ কেজি রড চুরি: গ্রেপ্তার ৩ জন

জুড়ী সংবাদদাতা
মে ২৭, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুইজনকে শনিবার (২৭ মে ) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে  প্রেরণ করা হয়েছে। এছাড়া আটক অপর একজন কে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
জানা গেছে, ওই গ্রামের মৃত  আসকর আলীর ছেলে অহেদ মিয়ার বাড়ী থেকে সম্প্রতি  রাতের আঁধারে একদল চোর   ৫০ হাজার টাকা মুল্যের ৫’শ কেজি রড চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায়  অহেদ মিয়া বাদী হয়ে জুড়ী থানায় লিখিত অভিযোগ করলে এস আই  খসরুল আলম  বাদলের নেতৃত্বে একদল পুলিশ ইতিমধ্যে বেলাগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আলমগীর হোসেন (৪০), মৃত ফিরোজ মিয়ার ছেলে জয়দল  উদ্দিন  (২৮),  মৃত আব্দুল মালিকের ছেলে  হানিফ মিয়া (৩০) আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে ৫ নং ওয়ার্ডের (বেলাগাঁও) ইউপি সদস্য আবুল কাশেম বলেন, বেলাগাঁও গ্রামকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার মানুষকে সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। ইদানিং একটি চিহ্নিত চোর চক্র রাতের আঁধারে বিভিন্ন বাড়িতে কৌশলে চুরি সংঘটিত করছে। পুলিশ দ্রুত সময়ের মধ্যে চুর চক্রকে গ্রেফতার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খসরুল আলম বাদল বলেন, রড চুরির সাথে ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আলমগীর (৪০) সহ আরও কয়েকজন জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে জুড়ী থানায় একটি মামলা (মামলা নং- ২, তাং ২৫-৫-২০২৩ ইং) দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জুড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি)  মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, এ  চুরির বিষয়ে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। চুরি প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।