বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৪

জাল সনদে পদ হারালেন হবিগঞ্জের সরকারি কৌঁসুলি

ডেস্ক রিপোর্ট
আগস্ট ৩১, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নকল সনদ নিয়ে আইন ব্যবসা চালানোর অভিযোগে পদ হারিয়েছেন হবিগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল হক চৌধুরী। ৩৪ বছর ধরে আইন পেশায় নিয়োজিত এই আওয়ামী লীগ নেতা গত ৭ বছর ধরে পিপি পদে ছিলেন। সিরাজুল হক চৌধুরীকে পিপি পদ থেকে অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবিগঞ্জের জেলা প্রশাসককে চিঠি দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর বিভাগ। তার জায়গায় সালেহ উদ্দিন আহমেদকে পিপি হিসেবে নবনিযুক্ত করা হয়েছে।

সালেহ উদ্দিন আহমেদ জানান, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবদুস সালাম মন্ডলের সই করা চিঠিতে সিরাজুল হকের নিয়োগ বাতিল করে আমাকে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে।

চিঠির একটি অনুলিপি জেলা ও দায়রা জজ এবং প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সলিসিটর বিভাগের কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

ভুয়া সনদ নিয়ে আইন পেশায় থাকার অভিযোগ ছিল সিরাজুল হক চৌধুরীর বিরুদ্ধে। তিনি একই সঙ্গে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।