সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জরুরী সেবা-৯৯৯ এ কল পেয়ে ৩০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ এবং ৮ বোতল ভারতীয় বিয়ারসহ মাহবুব (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপার এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
সে উপজেলার গাছগড় নতুন (জীবনপুর) গ্রামের জুলহাস মিয়া’র পুত্র।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মিডিয়া মাসুদ আহমেদ জানায়, শনিবার (১ জুলাই) রাত ১১টা ৩০মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে আমরা জানতে পারি এবং মাদকসহ মাহবুবকে আটক করি। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ এবং ৮ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়, মামলা নং-০১, তারিখ০১/০৭/২০২৩, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১৪ (খ)/8।
