শুক্রবার , ২১ জুলাই ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১০
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছে বালাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়  কর্মচারী কল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান

ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ২১, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চার দফা দাবি বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি বালাগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন কাছে স্মারকলিপি প্রদান প্রধান করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠান শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে চার দফা দাবি সম্বেলিত বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল হাসান ও সাধারণ সম্পাদক সজীব দেব স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়।

চার দফা দাবির মধ্যে রয়েছে, চাকুরী স্থায়ীকরণ ও কর্মঘন্টা নির্ধারণ। অন্যান্য সরকারি কর্মচারীদের ন্যায় অনলাইনে বেতন নির্ধারণসহ ঊঋঞ এর মাধ্যমে বেতন-ভাতা নিশ্চিতকরণ। চুক্তিভিত্তিক নিয়োগের ফলে বেতন-ভাতা (সর্বসাকুল্যে) নির্ধারিত থাকায় অন্যান্য কর্মচারীদের ন্যায় বাৎসরিক বেতন বৃদ্ধির সুযোগ ও পবিত্র ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহ্া উৎসব ভাতা এবং সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দূর্গা পূজা উৎসব ভাতা থেকে বঞ্চিত বিধায় সকল প্রকার সুযোগ সুবিধা প্রাপ্তির জন্য জোর দাবী জানাচ্ছি। পেনশন ও আনুতোষিক প্রক্রিয়া চালুকরণ। অন্যান্য সরকারি কর্মচারীদের ন্যায় ছুটি ভোগের প্রথা চালুকরণ। বর্তমানে ০১ দিনেরও ছুটি ভোগ করার সুযোগ না থাকায় সদাসর্বদা মানসিক চাপের মধ্য দিয়েই অর্পিত দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালন করে যাচ্ছেন বলে জানান নেতৃবৃন্দ। স্বারকলিপি প্রধানকালে সংগঠনের সভাপতি আবুল হাসান ও সাধারণ সম্পাদক সজীব দেবসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।