শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৪

ছাতকে সিগারেট নিয়ে দ্বন্ধে জুনিয়র কর্তৃক সিনিয়র খুন

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২, ২০২৩ ৮:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ ছাতক উপজেলার নোয়ারাই এলাকায় সিগারেট চাওয়া নিয়ে দ্বন্দ্বে জুনিয়রের ছুরিকাঘাতে মোজান্মেল হোসেন মাসুম নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৩ টায় সুরমা নদীর পাড়ে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় এ ঘটনা ঘটেছে।

ছুরিকাঘাতে নিহত মোজান্মেল হোসেন মাসুম (৪৩) পৌরসভার পুর্ব নোয়ারাই গ্রামের সাবেক মেম্বার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমানের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে,গভীর রাতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় মোজান্মেল হোসেন মাসুমের কাছে সিগারেট চায় হোসাইন। কেনো সিনিয়রের কাছে সিগারেট চাইলো তা নিয়ে দ্বন্দ্বে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হোসাইন। পরে স্থানীয় লোকজন পুলিশের সহায়তায় লাফার্জ-হোলসিম কারখানা এলাকা থেকে হোসাইন আহমদ (২৭) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক হোসাইন আহমদ পৌরসভার বাগবাড়ি মহল্লার হুমায়ুন কবিরের পুত্র।

এদিকে, ছুরিকাঘাতে গুরুতর আহত মোজান্মেল হোসেন মাসুমকে ভোর রাতে ছাতক হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রেফার্ড করলে সুনামগঞ্জ সদর হসপিটালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ছাতক থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আরিফুল আলম জানান, মরদেহ সুনামগঞ্জ মর্গে রয়েছে। ঘটনায় জড়িত প্রধান আসামীকে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।