শুক্রবার , ২৮ জুলাই ২০২৩, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৬
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা
জুলাই ২৮, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাটে ডাকাত সন্দেহে আন্তজেলা গরু চোর দলের সদস্য সালেহ আহমদ (২৫) গণপিটুনিতে নিহত হয়েছেন। সে উপজেলার হাইডর (আমবাড়ি) গ্রামের আলাউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি চুরির মামলার ওয়ারেন্টসহ (মুলতবী) আরও ৬টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা ১১ বস্তা কাপড় ও ২ টি রাম দা উদ্ধার করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্য রাতে গোয়াইনঘাট সদর ইউনিয়নের উনাই হাওরে ডাকাত এসেছে বলে জানতে পেরে হাওরের পার্শ্ববর্তী আলীর গ্রাম, দেওয়ার গ্রাম ও লাবু গ্রামের লোকজন ডাকাতদল সন্দেহে একটি ইঞ্জিন চালিত নৌকা ঘেরাও করে। পরে ওই ইঞ্জন নৌকায় সালেহ আহমদকে পেয়ে গ্রামবাসী গণপিটুনি দেয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালেহ আহমদকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, সালেহ আহমদ কুখ্যাত গরু চোর দলের সক্রিয় সদস্য ছিল, তার বিরুদ্ধে থানায় একটি চুরির মামলার ওয়ারেন্ট (মুলতবী) ও আরও ৬ টি মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।