বৃহস্পতিবার , ১৮ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩০
আজকের সর্বশেষ সবখবর

খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
মে ১৮, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট শহরতলীর সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আজ বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্য সদস্যাদের দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন খাদিমপাড়া ইউনিয়নের সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আশফাক আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল মুছাব্বির, মোঃ শাহাজাহান, সংরক্ষিত নারী সদস্য নাদিয়া আক্তার।
নবনির্বাচিত চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদকে বিপুল ভোটে নির্বাচিত করায় অত্র ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপস্থিত সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তান্তর কালে বিদায়ী চেয়ারম্যান এডভোকেট আফছর বলনে ইউনিয়ন বাসীর যেকোনো দুর্যোগে তিনি পাশে থাকবে খাদিমপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে ও অসম্পূর্ণ কাজ সম্পন্ন করিতে সবসময় ইউনিয়ন বাসীর পাশে তিনি থাকবেন, পাশাপাশি ইউনিয়ন বাসী তাকে চেয়ারম্যান বানিয়ে সকলের কল্যাণে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।