শনিবার , ২৬ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৬
আজকের সর্বশেষ সবখবর

ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ডেস্ক রিপোর্ট
আগস্ট ২৬, ২০২৩ ৮:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ক্যালিফোর্নিয়া রাজ্যের সান দিয়েগোতে মার্কিন নৌবাহিনীর ব্যবহৃত একটি এফ/এ-হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।  স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানটিতে শুধুমাত্র একজন পাইলট ছিলেন। তিনি নিহত হয়েছেন বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। দুর্ঘটনায় কোনও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে কর্তপক্ষ। 

নর্থ ক্যারোলিনার চেরিপয়েন্টে অবস্থিত সেকেন্ড এয়ার মেরিন এয়ারক্রাফট এবং মেরিন কর্পস এয়ার স্টেশন এক বিবৃতিতে জানিয়েছে, বিমান বিধ্বস্তের পর ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে পাঠানো হয়। তারা ঘটনাস্থলেই পাইলটকে খুঁজে পান তিনি নিহত হয়েছেন বলে এবং নিশ্চিত করেন।

তবে এখনই ওই পাইলটের পরিচয় প্রকাশ করা হবে না বলে জানিয়েছে মেরিন।

যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি যুক্তরাষ্ট্রের সরকার এবং মেরিন কর্পসের মিরামার স্টেশনের মধ্যে অবস্থিত। সূত্র: সিএনএন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।