বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদুর শারীরিক সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া পরিচালনা করেন ক্বারী মাওলানা বোরহান উদ্দিন।
উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবরের পরিচালনায় দোয়া মাহফিলে অংশ নেন সহ সভাপতি হাজী আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, ফখরুল ইসলাম মেম্বার, ব্যবসা-বাণিজ্য সম্পাদক হাজী ফজলুল হক, আব্দুল ছালাম, জেলা যুবদল নেতা খোকন রঞ্জন দে, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক রজন মিয়া, যুগ্ম আহবায়ক ইনজাদ আলী, সদস্য জাফর, সাদ্দাম হোসেন, আনোয়ার, ওয়ারিছ তালুকদার, আশরাফ উদ্দিন, আনছার আলী, ছাত্রদল নেতা জামির হোসেন, যুবদল নেতা জাকির হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা বাচ্চু মিয়া প্রমুখ।
