সোমবার , ২৯ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০৪
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ৬০ বস্তা ভারতীয় চিনি বুঝাই পিকআপসহ গ্রেফতার-৩

ফখর উদ্দিন
মে ২৯, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে ৬০ বস্তা ভারতীয় চিনি বুঝাই পিকআপ সহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দলইরগাঁও মাঝপাড়া গ্রামের মৃত মকবুল আলীর ছেলে মো: শেখ উদ্দিন (৫১), কুতুব উদ্দিনের ছেলে আব্দুর রহিম (২১) ও মৌলভীবাজারে রাজনগর এর আব্দুল ছাত্তার ওরফে কালা মিয়ার ছেলে শাহ আরেফিন (১৯)।

রোববার (২৮মে) রাত সাড়ে ১০টায় দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাছগাম থেকে গাড়িসহ চোরাকারবারিদের গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে জানা যায়, ২৮ মে রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জের দক্ষিণ রণিখাই ইউনিয়ন এর পূর্ণাছগাম এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে খাগাইল থেকে তোয়াকুল যাওয়ার রাস্তার বালিদ্বার ব্রীজ এর নিকট থেকে এএসআই(নিঃ) মোঃ জিতু মিয়া সঙ্গীয় ফোর্সসহ ৬০ বস্তা ভারতীয় চিনি এবং চিনি পরিবহন কাজে ব্যবহৃত ১টি ডিআই পিকআপসহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় এই মালামাল বিক্রির জন্য ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে এনে নিজেদের হেফাজতে রেখেছিল। গ্রেপ্তারকৃত আসামী ও অজ্ঞাতনামা ১/২ জন আসামীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। যার মামলা নং-২৩। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।