সোমবার , ৫ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০৪
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ যুবক আটক

ফখর উদ্দিন
জুন ৫, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে তিন কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আটককৃত যুবক সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের রায়েফ আলীর পুত্র সাজিবুল হক (৩০)।

আজ সোমবার (৫ জুন) সন্ধ্যা ৭টায় এসআই মঞ্জুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকেরবাজারের পূবালী ব্যাংক সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, সাজিবুল ইসলাম নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উক্ত ঘটনায় আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলিতেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।