শুক্রবার , ২১ জুলাই ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৪
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কোছাপের দোয়া মাহফিল 

সিলেটের সকাল রিপোর্ট
জুলাই ২১, ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক কাজী আমির উদ্দিন সহ নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ- (কোছাপ) এর আয়োজনে উপজেলার আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ ফখরুল ইসলাম।

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আহমদ, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সহসভাপতি এনামুল হক, দপ্তর সম্পাদক মো. ময়নুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন প্রভাষক বরকত উল্লাহ ও সোহেল রানা, জামাল হোসেন, জালাল আহমদ, ইজাজ রানা, কামরান আহমদ, ফয়ছল আহমদ, জুবায়ের আহমদ, সুহেল মিয়া, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সহ ক্রীড়া সম্পাদক শাহীন আলম সহ কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এর বিভিন্ন শাখার অর্ধশতাধিক নেতা-কর্মী।

উল্লেখ্য, সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক কাজী আমির উদ্দিন সহ ৭জন নিহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।