মঙ্গলবার , ৩০ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২৬
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফখর উদ্দিন
মে ৩০, ২০২৩ ৮:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ১ নং রাধানগর গ্রামের গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মারা গেছেন। সোববার (২৯ মে) রাত ঢাকা একটি প্রাইভেট মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাহার নিজ বাড়ীর সামনে মঙ্গলবার সকাল ১১টায় রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিনের উপস্থিতিতে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আলা উদ্দীনের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময় কোম্পানীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মৃত্যুকালে স্ত্রী, ৪ কন্যা ও ১ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক এর মৃত্যুতে শোক প্রকাশ করছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, উপজেলা মুক্তিযুদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার সফি উদ্দিন রেনু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান, পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর আলম, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কলাবাড়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ, রাজনৈতিক, সাংবাদিক, সালিশ ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণীর মানুষ। তাঁর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।