বৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২২
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে দুই চেয়ারম্যানের নামে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৩ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে থানাবাজারে কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতি এ প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল জলিল এবং পরিচালনা করেন সমিতির সহ সভাপতি মাওলানা আব্দুর রউফ।

বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আবুল হোসেন, শওকত আলী বাবুল, অর্থ সম্পাদক হোসেন নুর, সদস্য মোকলেছ মিয়া, মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, গিয়াস উদ্দিন, মেহদি হাসান, মোশাররফ আহমদ, ফজর উদ্দিন, সুরুজ মিয়া, কোম্পানীগঞ্জ বালু ব্যবসায়ি সমিতির সভাপতি আমির হোসেন, সদস্য ইব্রাহিম আলী, সোহেল আহমদ ও নেছার আহমদ প্রমুখ।

সভায় বলা হয়, গত ১০ জুলাই রাতে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। এতে তেলিখাল ও পূর্ব ইসলামপুর ইউনিয়নের দুই চেয়ারম্যানকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়। জনপ্রিয় এই দুই চেয়ারম্যানের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ আনা হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বক্তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় দুই ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্চারণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।