শুক্রবার , ২৬ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০১
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মে ২৬, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ধলাই ব্রিজের উপরে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল চালকের নাম ডাক্তার আব্বাস আলী (৪৫)। তিনি উপজেলার টুকেরগাঁও-এ বসবাস করেন। তার গ্রামের বাড়ী ব্রাহ্মণ্যবাড়ী উপজেলায়।

আজ শুক্রবার (২৬ মে) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। তিনি শরীফ ফার্মার বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ধলাই ব্রিজের উপর একটি ট্রাক মোটরসাইকেল চালককে চাপা দিলে গুরুতর আহত হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্বাস আলীর বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এবং মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। পরে ওসমানী হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে আহত আব্বাস আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।