রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২৯

কোম্পানীগঞ্জে চোরাই ট্রাকসহ ২ চোর গ্রেফতার

ফখর উদ্দিন
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ট্রাক সহ চুরির সাথে জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯ টার সময় উপজেলার টুকের বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলো- কোম্পানীগঞ্জের গাছঘর নতুন জীবনপুর গ্রামের মোঃ দুলাল মিয়ার পুত্র মোঃ রুমন মিয়া ওরফে সুমন ওরফে রিপন (২৩) ও সুনামগঞ্জের জগন্নাথপুরের রসুলগনের দিনেশের পুত্র মোঃ আব্দুর রহমান ওরফে রনি (২৩)।

পুলিশ জানায়, তারা ট্রাকটি ভাঙ্গারীর দোকানে বিক্রির উদ্দেশ্যে এয়ারপোর্ট এলাকা থেকে চালিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার ভাঙ্গারীর দোকানে নিয়া আসে। তাদের নিকট থেকে এই চক্রের আরো কয়েকজনের মাধ্যমে ট্রাকটি কেটে টুকরা করে বিক্রির জন্য ভাঙ্গারীর দোকানে নিয়ে যাওয়া হয় বলে জানায় তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা (সহকারি পুলিশ সুপার) মো. সম্রাট তালুকদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।