সোমবার , ১৪ আগস্ট ২০২৩, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:৪২
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে আশা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

ফখর উদ্দিন
আগস্ট ১৪, ২০২৩ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে অসহায় ও হত-দরিদ্র ১৬৮ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দয়ারবাজার আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আশা’র সিলেট (সদর) জেলা সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার এম জি রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা সিলেট ডিভিশন শিক্ষা অফিসার হাবিবুর রহমান (মাহবুব), বাংলাদেশ কৃষি ব্যাংক দয়ার বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল আজিজ, কোম্পানীগঞ্জ অঞ্চলের আরএমএসএম ফরিদ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জরিনা বেগম, ২নং ওর্য়াড সদস্য আনিসুর রহমান, আশা দয়ার বাজার ব্রাঞ্চ ম্যানেজার এবিএম পায়েল, ব্রাঞ্চ শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ আমিনুল ইসলাম, ব্রাঞ্চের সিনিয়র এবিএম মনোরঞ্জন বৈষ্ণব, ব্রাঞ্চের ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ আমির উদ্দিন, মুরব্বি ইয়াকুব আলী প্রমুখ।

এ ছাড়া প্রতিদিন নামেমাত্র ২০ টাকা ফি’র মাধ্যমে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবেন বলে ব্রাঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।