সোমবার , ১৪ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৪
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়নে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফখর উদ্দিন
আগস্ট ১৪, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রুপ ভিত্তিক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ আগষ্ট) দিনব্যাপী কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের আওতাধীন ৫টি ইউনিয়ন থেকে প্রান্তিক পর্যায়ে বাছাইকৃত প্রকৃত প্রথম ব্যাচে ৩০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়।

আজকের কৃষক প্রশিক্ষণে প্রশিক্ষণ দেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ মোহাম্মদ আনিছুজ্জামান।

কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন জানান, প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এর গবেষণা প্লট হিসেবে স্থাপিত ২টি স্থান প্রদর্শনী পরিদর্শন। বিস্তৃর্ন রোপা আমন ধানের বীজতলা পরিদর্শন ও রোপা আমন এর লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।