রবিবার , ৩০ জুলাই ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৬
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফখর উদ্দিন
জুলাই ৩০, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি জামায়াতের সন্ত্রাসী দ্বারা রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটের কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাতিঁলীগ, মহিলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ রবিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পয়েন্টে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানার পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আফতাব আলী কালা মিয়া’সহ অনেকে বক্তব্য রাখেন।

আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির মছব্বির, তেরা মিয়া, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য তামান্না নাজমুল হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, অখিল বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য শাহ আলম, উপজেলা যুবলীগ আহবায়ক হাজী আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, আহবায়ক কমিটির সদস্য জাফর দেওয়ান, উপজেলা তাঁতীলীগের সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাসছুল আলম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার ২ নং পুর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক এমএ আলীম, পশ্চিম ইসলামপুর সহ-সভাপতি হাবিবুল্লাহ জাবেদ, দক্ষিন রনিখাই আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এখলাছ আলী, উত্তর রণিখাই যুবলীগ সভাপতি কুদ্দুস মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজীবুল ইসলাম জয়, ছাত্রলীগ নেতা তুষার, নাইম, ওমর আলী, শাহ আলম স্বাধীন, আমির দেওয়ান, ইজাজ রানা, হাবিবুর রহমান হাবিব, জুনায়দ ইভান, আহমেদ রাজ রুবেল, ইসফার রাহাত, মাহবুব, রায়হান রাজ, আরাফাত জয়, ইব্রাহিম,বিশ্ব, আশু দেবনাথ, রবীন্দ্র সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।