বৃহস্পতিবার , ১ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২০
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন : আড়াই লাখ টাকা জরিমানা

ফখর উদ্দিন
জুন ১, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন : আড়াই লাখ টাকা জরিমানা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের তেলিখাল বাজার সংলগ্নে ইজারা বহির্ভুত নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি মামলায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ মে) সকাল ৮টায় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডি.এম. সাদিক আল শাফিনের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহ আলম ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অপরাধীদের নিকট থেকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড দন্ডিত করেছেন।

আরও পড়ুন : বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

জানা গেছে, নদী ভাঙনে তেলিখাল আশপাশ এলাকা বালু উত্তোলনের ফলে বিলীন হয়ে যাচ্ছে। অথচ ভাঙন কবলিত এলাকা থেকে হাত দিয়ে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডি.এম. সাদিক আল শাফিন জানান অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই লক্ষ পঞ্চাশ টাকা জরিমানা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।