সিলেটের কানাইঘাট উপজেলায় দেবরের শিশুপুত্রকে বিষ খাইয়ে হত্যার দায়ে সুমানা আক্তার সুরমা (৩৫) নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদÐ দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করেছেন।
গতকাল সোমবার দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ (৫ম) আদালত এবং বিশেষ ট্রাইব্যুনালের (৬) বিচারক মো. আক্তার হোসেন এ রায় ঘোষণা করেন। দÐপ্রাপ্ত সুরমা কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের তাজ উদ্দিনের স্ধসঢ়;ত্রী। আদালতের বরাত দিয়ে মামলায় বাদী পক্ষের আইনজীবী এপিপি মোস্তফা দেলোয়ার আল-আজহার জানান, ২০১৭ সালের ২৩ ডিসেম্বর কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের দেড় মাসের শিশু নাদিম আহমেদকে কীটনাশক খাইয়ে হত্যা করেন সুরমা। নাদিমের চাচী সুরমা দেবরের স্ত্রীর প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে এই নির্মম ঘটনা ঘটান। ঘটনার পর নজরুল ইসলামের স্ত্রী বাদী হয়ে সুরমাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, ঘটনার পর পালিয়ে যান আসামি সুরমা। পরে ২০১৮ সালের ২৮ জানুয়ারি সিলেট দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯।
মামলা চলাকালে বাদী, তদন্ত কর্মকর্তা, ডাক্তার জবানব্ধসঢ়;ন্দী ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আসামি সুরমাকে যাবজ্জীবন কারাদÐ দেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সুরমা। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন নূর আহমেদ।
