প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী অস্বীকারকারী আহমদিয়া মুসলিম ছদ্মনামধারী কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে উলামা পরিষদ বাংলাদেশ এর পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উলামা পরিষদ বাংলাদেশ এর সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা রেজাউল করিম জালালী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মুফতি আবুল খায়ের বিথঙ্গলী, নয়াসড়ক মাদ্রসার মুহতমীম শায়েখ মাওলানা সাইফুল্লাহ, নির্বাহী সদস্য নোমানী চৌধুরী, হাফিজ মাওলানা আহমদ ছগির বিন আমকুনী, মাওলানা গাজী রহমতউল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
