সোমবার , ১০ জুলাই ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৮
আজকের সর্বশেষ সবখবর

কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে সুনামগঞ্জে ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
জুলাই ১০, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সরাইমরল ও মালদার পরিবারের লোকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তারা দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে সরাইমরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মালাদার গ্রুপের শাহজাহান মিয়া। সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।