রবিবার , ১৬ জুলাই ২০২৩, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৮
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে ১৭ হাজার টাকার গাঁজাসহ বিক্রেতা আটক

ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৩ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের ওসমানীনগরে ১৭ হাজার টাকার ৮৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাদিক মিয়া (৫০) উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের পূর্ব সিরাজ নগর গ্রামের মৃত তরিক মিয়ার পুত্র। শনিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার এস আই সবিনয় বৈদ্যের নেতৃত্বে পূর্ব সিরাজ নগর গ্রামের মাদক বিক্রেতা সাদিক মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন।

এসময় সাদিক মিয়ার তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

ওসমানীনগর থানার এসআই সবিনয় বৈদ্য বলেন, রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।