রবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২২
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে রাস্তা পার হতে গিয়ে মা-ছেলের মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ওসমানীনগরে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেটকারের চাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহত মা-ছেলে হলেন দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালমা বেগম (৫২) ও তার পুত্র আব্দুল কাইয়ুম (৩২)। তারা ইলিশপুরস্থ একটি ভাড়া বাসায় থাকতেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে আটটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ২৯-০৫৫) উপজেলার ইলাশপুর নামক স্থানে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক পারাপারের সময় মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।