বুধবার , ২৩ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৬
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে বিদ্যালয়ের পাম্প চুরির ঘটনায় থানায় অভিযোগ

ওসমানীনগর প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 ্সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর রংবরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামসিয়াল মটর (পানির পাম্প) চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (২৩ আগষ্ট ) ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মো: ছেফায়েত উল্ল্যা।

জানা যায়, গত ২২ জুলাই মঙ্গলবার প্রতিদিনের ন্যায়ে বিদ্যালয়ের কার্যক্রম শেষে সকল শিক্ষক শিক্ষিকা বাসায় চলে যান। পরের দিন ২৩ জুলাই (বুধবার) স্কুলে এসে দেখা যায় স্কুলের বারান্দায় স্থাপিত প্রায় ১৬ হাজার টাকা মূল্যের টিউবওয়েল সামসিয়াল মটরটি নেই।

এ বিষয়ে সিকন্দরপুর রংবরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছেফায়েত উল্ল্যা বলেন,স্কুলে কোনো দপ্তরী বা নৈশ্য পহরী না থাকায় রাতে কে বা কারা পাম্পটি নিয়ে যায়। এই ঘটনায় আমি থানায় অভিযোগ দিয়েছি। আশাকরি তদন্তসাপেক্ষে পুলিশ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসবে।

বিদ্যালয় পরিচালনা কমিটি সহ-সভাপতি সিতু সূত্র ধর বলেন, তদন্তসাপেক্ষে চোর বা চোরদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ।

এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুদুল আমিন বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।