সিলেটের ওসমানীনগরে বুড়ি বরাক নদী থেকে অজ্ঞাত একটি নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছেন পুলিশ। বুধবার উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামার গাঁও গ্রামে নদীতে ভাসমান অবস্থায় নবজাতক শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির বয়স ১ দিন হবে বলে দারণা করছেন পুলিশ।
জানা যায়, বুধবার সকলে বুড়ি বরাক নদী ভাসমান অবস্থায় একটি নবজাত শিশুর লাশ দেখতে পান স্থানীয়রা। থানা পুলিশে খবর দিলে পুলিশ পৌছে স্থানীয়দের সহায়তায় নবজাতক শিশুর লাশটি উদ্ধার করে। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নবজাতকের লাশ প্রেরণ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, সকালে একটি নবজাতক শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। শিশুটির লাশ পচেঁ গেছে। অনুমান করা যাচ্ছে ২/৩দিন ধরে পানিতে ছিলো শিশুটি মরদেহ।ওসমানী হাসপাতালের মর্গে লাশটি প্রেরণ করা হয়েছে।
