রবিবার , ৬ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২৪
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে একসাথে পাঁচ গাড়ির সংঘর্ষে নিহত-১

ওসমানীনগর প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৩ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে একসঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে খলিলুর রহমান (৪৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমানের বাড়ি নোয়াখালীতে বলে জানা গেছে। তিনি একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত। তবে এ বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের আহমদনগরে একটি ট্রাক, বাস, পিকআপ, সিএনজিচালত অটোরিকশা এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে গেলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক খলিলুর নিহত হন।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আমিন বলেন, ‘সকাল ১০টার দিকে দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।