মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৭
আজকের সর্বশেষ সবখবর

এবার সাঈদ আব্দুল্লাহর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

ডেস্ক রিপোর্ট
জুলাই ২৫, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

এবার সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) আলোচিত ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাঈদ মো. আবদুল্লাহের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দিন সাঈদ আব্দুল্লাহকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এর পক্ষে থাকা আইনজীবী মো. নাসির উদ্দিন।

এর আগে সোমবার (২৪ জুলাই) নির্বাচনকালীন সময়ে অস্ত্রের মহড়ার অভিযোগে ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেনের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক আব্দুল মোমেন।

কাউন্সিলর আফতাব উদ্দিন খানের আইনজীবী মো. আব্দুর রহমান আফজাল জানান, দ্রুত বিচার আইনের ৪/৫ ধারার মামলায় সাঈদ আব্দুল্লাহসহ ১১ জন উচ্চ আদালত থেকে  আজ মঙ্গলবার পর্যন্ত ডাইরেকশনে ছিলেন। আদেশ মোতাবেক আসামীরা সিলেট মহানগর দায়রা জজের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করলে, আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন।

তিনি আরও জানান, সাঈদ আব্দুল্লাহসহ ১১ জনের বিরুদ্ধে জামিন বাতিলের শুনানীতে তিনি এবং আইনজীবী এ এইচ এম ওয়াসিম, আশিষ দে উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।