রবিবার , ২৮ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৬
আজকের সর্বশেষ সবখবর

উচ্চ শিক্ষা বিস্তারে অবদান রাখছে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ: এমপি মানিক

জাউয়াবাজার প্রতিনিধি:
মে ২৮, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন,ভালো লেখা পড়ার জন্য উঁচু ভবনের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু আন্তরিক প্রচেষ্টা।জাউয়ায় সাউথ ওয়েস্ট ওয়েল ফেয়ার ট্রাষ্ট কর্তৃক পরিচালিত টিন সেটের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠার পর থেকে ভালো ব্যবস্থাপনায়,শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহতভাবে শতভাগ ফলাফলে মাধ্যমে সুনামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে উচ্চ শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রেখে যাচ্ছে।
তিনি রোববার প্রায় ১৬ লক্ষ্ টাকা ব্যয়ে বিদ্যালয়ের আরসিসি রাস্তার উদ্ভোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয়ের কনফারেন্স হলে আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ মাহমুদ আলীর সভাপতিত্বে ট্রাষ্টের সদস্য সচিব মিসবাহউজ্জামান শিলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, যুক্তরাজ্য কমিউনিটি নেতা সেলিম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন,ট্রাষ্টের সদস্য মোয়াজ্জেম হোসেন টুনু, আবুল হোসেন, কয়েছ আহমদ,নির্মেলেন্দু দস্তিদার, সাংবাদিক মোহাম্মদ রাজ উদ্দিন, আব্দুল লতিফ,নোমান আহমদ,দিবাকর তালুকদার সজিব, উপাধ্যক্ষ আবুল হাসান,সিনিয়র শিক্ষক আল আমিন, রেজাউল হোসেন, স্কাউট শিক্ষক ইমরান হোসেন ও শিক্ষার্থী মাহিমা মেহজাবিন নুরা।
বিকেলে জাউয়া বাজারে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাউয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি আয়োজিত অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি মানিক।
এডহক কমিটির আহবায়ক ফয়জুল করিমের সভাপতিত্বে ও সমবায় সমিতির সহ-সভাপতি আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,ছাতক পৌর সভার প্রতিষ্ঠাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু,মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, যুক্তরাজ্য কমিউনিটি নেতা সেলিম সিদ্দিকী,আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন,সাবেক চেয়ারম্যান কদর মিয়া,উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন, জাউয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো নূর মিয়া,সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,সমিতির সাবেক সভা পতি আসাদুর রহমান,ব্যবসায়ী তোফাজ্জল আলী,হেলাল উদ্দিন,সুজন মিয়া,ও জসিম উদ্দিন।
এমপি মুহিবুর রহমান মানিক,আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত থাকলে জাউয়া বাজারের উন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।এর আগে তিনি জাউয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্থানান্তরের প্রক্রিয়ার বিদ্যালয়ের নতুন জায়গা পরিদর্শন করেন এবং জাউয়া বাজার কেন্দ্রীয় শাহী ঈদগার ব্রীজ ও ড্রেন নির্মানের আশ্বাস প্রদান করেন। সন্ধ্যায় তিনি জাউয়া বাজার ডিগ্রী কলেজের উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।