রবিবার , ১১ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৬
আজকের সর্বশেষ সবখবর

ই-কৃষি বিস্তারে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমার কৃষকদের সাথে উঠান বৈঠক

ডেস্ক রিপোর্ট
জুন ১১, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়,সিলেট এর  আয়োজনে কৃষি তথ্য সার্ভিস কর্তৃক বাস্তবায়নাধীন “বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ শক্তিশালীকরণের মাধ্যমে ‘ই-কৃষির বিস্তার’ কর্মসূচীর আওতায় বিশ্বনাথ উপজেলার বড় খুরমা আইপিএম ক্লাবে এবং দক্ষিণ সরমা উপজেলার নৈখাই পুরুষ সিআইজি ফসল সমবায় সমিতিতে ১১ জুন (রবিবার) কৃষকদের সাথে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি তথ্য সার্ভিস সিলেটের আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তারের সভাপত্বিতে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কনক চন্দ্র রায়।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন- কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার করায় কৃষি উৎপাদন বহুগুন বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ধরনের শাক-সবজি, ফলমূল ও অন্যান কৃষিপন্য বিদেশে রপ্তানি হচ্ছে। তিনি বলেন- বর্তমান সরকার ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে কাজ করেছে। কৃষি বিষয়ক তথ্য ও প্রযুক্তি ব্যবহার দ্রুত কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যম হলো-কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি)। এসব কেন্দ্রর সকল সদস্যকে স্মার্ট কৃষক হতে হবে।
 তিনি কৃষি বিষয়ক তথ্য ও প্রযুক্তি, ই-কৃষির বিস্তারে বিভিন্ন দপ্তরের ওয়েব সাইট, কৃষি বিষয়ক অ্যাপস্ ব্যবহার করার জন্য উঠান বৈঠকে উপস্থিত কৃষক-কৃষাণীদের পরামর্শ প্রদান করেন।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- বিশ্বনাথ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম।
 বক্তব্য রাখেন- ক্লাব সম্পাদক নুর মিয়া।
অনুষ্ঠানে বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ শক্তিশালীকরণের মাধ্যমে ‘ই-কৃষির বিস্তার’ কর্মসূচীর আওতায় বড় খুরমা আইপিএম ক্লাবে ৫০ জন এবং নৈখাই পুরুষ সিআইজি ফসল সমবায় সমিতিতে ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। বৈঠক শেষে লিফলেট বিতরণ করা হয় এবং ই-কৃষি বিষয়ক সিনেমা শো প্রদর্শন করা হয়। এসময় কৃষি তথ্য সার্ভিস,সিলেট এর কর্মকর্তা -কর্মচারী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।