সোমবার , ৫ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১২
আজকের সর্বশেষ সবখবর

ইয়াহ্ইয়া চৌধুরীকে জাপা থেকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট
জুন ৫, ২০২৩ ৬:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইয়াহ্ইয়া চৌধুরীকে জাপা থেকে অব্যাহতি

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ সোমবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তাকে আগে শোকজ করা হয়। তার জবাব সন্তোষজনক না হওয়ায় পার্টির মহাসচিব (মুজিবুল চুন্নুর) সুপারিশে পার্টির ভাইস চেয়ারম্যান পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে তাকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাপার দলীয় প্রার্থী থাকলেও ইয়াহ্ইয়া চৌধুরী আওয়ামীলীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে প্রকাশ্যে আওয়ামী লীগের মঞ্চে নৌকার পক্ষে ভোট চান। এ ঘটনায় ফুসে ওঠে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি। এর প্রেক্ষিতে প্রথমে ইয়াহিয়কে শোকজ করা হয়। আর সবশেষ তাকে অব্যাহতি দেয়া হয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।