আশ্রয়ন প্রকল্পে ঘর পাচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১শত ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।গোলাপগঞ্জসহ সারা দেশের ভূমিহীন,গৃহহীনদের মাঝে আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ হস্তান্তর করবেন। সকাল ৯ টায় গণভবন থেকে তিনি সারা দেশে একযোগে ৪র্থ পর্যায়ের ২য় ধাপের এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় গোলাপগঞ্জ উপজেলা পরিযদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন-গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী।
প্রেসব্রিফিং উপজেলা নির্বাহী অফিসার জানান, ৪র্থ পর্যায়ের ২য় ধাপে গোলাপগঞ্জ উপজেলার ১২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হবে এবং এর মাধ্যমে উপজেলার মোট ৩৭০টি ‘ক’ শ্রেণীর পরিবারের পুনর্বাসন সম্পন্ন হবে।
এসময় উপস্থিত ছিলেন , ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিযদের চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, ফুলবাড়ি ইউনিয়ন পরিযদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, আমুড়া ইউনিয়ন পরিযদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল,গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, সাংবাদিক রতন মনি চন্দ, হারিছ আলী, এম আব্দুল্লাহ,ফারহান মাসউদ আফছার, ফাহিম আহমদ, তামিম আহমদ প্রমুখ।
