শুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৮

৮ দফা দাবীতে কোম্পানীগঞ্জে খেলাফত মজলিসের গণ সমাবেশ

মাহমুদুল হাসান নাঈম
সেপ্টেম্বর ২২, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

দলনিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ কেন্দ্রঘোষিত ৮ দফা দাবীতে কোম্পানীগঞ্জের তেলিখাল বাজারে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার উপজেলা সভাপতি হাফিজ মাওলানা মাসুম আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক অধ্যক্ষ আবদুল হান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সহ সভাপতি এডভোকেট মুহাম্মদ ফজর আলী ও মাওলানা মুখলিছুর রহমান।

উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন ও বায়তুলমাল সম্পাদক মাওলানা হোসাইন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, মাওলানা কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান, মাওলানা ওলীউর রহমান, মাহবুবর রহমান মেম্বার ও হাফিজ আফতাব আহমদ প্রমূখ।

সমাবেশে বক্তারা খেলাফত মজলিসের ৮ দফা দাবি মেনে নিয়ে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষার আহ্বান জানান। তারা আগামী ১৪ অক্টোবরের জাতীয় মহাসমাবেশ সফল করে তোলার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।