সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে ১১ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ও ৫ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাঁরা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।
আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টায় সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির।
মনোনয়ন বাতিল হওয়া ৫ মেয়রপ্রার্থীর প্রত্যেকেই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তারা হলেন- সামছুন নুর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদ উদ্দিন, মো. শাহজাহান মিয়া, মোশতাক আহমেদ রউফ মোস্তফা।
আর মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), হাফিজ মাওলানা মাহমুদুুল হাসান (হাতপাখা) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি), মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মো. ছালাহ উদ্দিন রিমন।
