সিলেট ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে বিআরটিসি বাসের ধাক্কায় সিএনজির চালক সহ ৪ জন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ আগষ্ট ) দুপুর আড়াইটায় কোম্পানীগঞ্জ পয়েন্ট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- কোম্পানীগঞ্জ গ্রামের রাশিদ আলী’র স্ত্রী সাহেরা বেগম (৬৫), পাড়ুয়া বদিকোনা গ্রামের বাছিরের স্ত্রী সেলিনা বেগম (৪০) গৌখালেরপাড়ের গ্রামের নুর মোহাম্মদের পুত্র বোরহান উদ্দিন (২০)। সিএনজি চালক ফজর আলী (৩৫) সালুটিকর বহর গ্রামের বাসিন্দা।
আহত যাত্রী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে সিএনজি সিলেট থেকে কোম্পানীগঞ্জ পয়েন্টে এসে যাত্রী নামানোর সময় পেছন থেকে এসে বিআরটিসি বাস তাকে ধাক্কা দেয়। এতে সিএনজির চালকসহ ৪ যাত্রী আহত হন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতেমা জানান, রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের অবস্থা ভালো। দুইজনকে পরিক্ষা দেওয়া হয়েছে রিপোর্ট আসা আগ পযর্ন্ত কিছুই বলা যাচ্ছে না।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক গোপেশ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। আহতদের অবস্থা ভালো। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
