শনিবার , ২৬ আগস্ট ২০২৩, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০১
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিং রোধে স্মারকলিপি

ফখর উদ্দিন
আগস্ট ২৬, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের দু’পাশে অবৈধ গাড়ি পার্কিং রোধে সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রেরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফয়জুর রহমান। গত বুধবার (২৩ আগস্ট) তিনি এলাকাবাসীর পক্ষে এই স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন। এই মহাসড়কে সবসময়ই অবৈধভাবে গাড়ি পার্কিং, পাথর ওয়াশিং প্লান্ট, সড়কের উপর গাড়ি রেখে পাথর উঠানামানোতে এক অসহনীয় পরিবেশ সৃষ্টি করেছে। বিশেষ করে কোম্পানীগঞ্জ উপজেলার বউবাজার, টুকেরবাজার, সাকেরা, ভোলাগঞ্জ সড়ক দখল করে অবৈধভাবে পার্কিং করে রাখা হচ্ছে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারি চালিত টমটম, মোটরসাইকেল। ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা।

এ সমস্যা দূরীকরণে উপজেলা প্রশাসনে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাচ্ছেন না উপজেলার জনসাধারণ। প্রশাসনের নীরব ভূমিকায় কোনোভাবেই বন্ধ হচ্ছে রাস্তা ব্লক করে অবৈধ গাড়ি পার্কিং। অথচ এই রাস্তা দিয়েই প্রতিদিন কয়েক হাজার পর্যটক সাদা পাথর পর্যটন স্পটে ঘুরতে যান।

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফয়জুর রহমান বলেন, সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থান যেমন: ধূপাগুল বাজার, টুকের বাজার, বউ বাজার, পাড়ুয়া গ্রাম সংলগ্ন রাস্তা ও ভোলাগঞ্জ বাজার প্রভৃতি স্থানে সর্বদা ছোট বড় এবং মাঝারি আকৃতির বিভিন্ন যানবাহন মূল সড়কে পার্কিং করে রাখা হয়। যারধরুন দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকবৃন্দ এবং স্থানীয় মানুষের আসা যাওয়ার পথে বিড়ম্বনা এবং মালবাহী যানচলাচলের পথে বিঘ্ন ঘটে। এমনকি সারাবছর উক্ত কারণে নানা প্রকার দূর্ঘটনা এবং প্রাণহানির মতো ঘটনা ঘটছে।

তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, উক্ত বিষয়টি সাবেক উপজেলা নির্বাহী অফিসার এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে অবগতি করা হলেও এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি।

এমতাবস্থায় উপরোক্ত বিষয়টি বিবেচনা করে উক্ত ভোলাগঞ্জ সড়কে চলাচল করা পর্যটক এবং স্থানীয়দের জন্য নিরাপদ সড়ক গড়ে তোলার জন্য আপনাকে উদাত্ত আহ্বান জানান ফয়জুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।