শনিবার , ২৯ জুন ২০২৪, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের নতুন কমিটি ঘোষণা 

ফখর উদ্দিন
জুন ২৯, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের বার্ষিক সাধারণ সভা ও কমিটি ঘোষনা করা হয়েছে।

২৯ জুন (শনিবার) সকাল ১১টায় গ্রুপের জিন্দা বাজারস্থ ওভারসিজ সেন্টার ২য়তলাস্থ কার্যালয়ে মো: বশিরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজি মো: কাওছার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন অজি মো: কাওছার ও অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সালাহ উদ্দিন আহমদ।

গভায় সর্ব সম্মতিক্রমে ২০২২—২৩ সালের অডিট রিপোর্ট ও ২০২৪—২০২৫ সালের প্রস্থাবিত বাজেট অনুমোদন করা হয়। পরে সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ পরিচালনাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধেও নেতৃবৃন্দ ও সদস্যরা সাধারণ আলোচনায় অংশ নেন।

সব শেষে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ ২০২৪—২০২৬ সালের কার্য নির্বাহী কমিটির নাম ঘোষনা করেন। কমিটিতে মো: বশিরুল ইসলামকে পূনরায় সভাপতি, মো: শামছুল আলমকে সাধারণ সম্পাদক ও সালাহ উদ্দিনকে পূনরায় অর্থ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন— সহ সভাপতি মো: আবুল কালাম, সহ সাধারণ সম্পাদক মো: মঞ্জুরুল আলম, নির্বাহী সদস্য— শাহ আলম, ওয়াহিদুজ্জামান চৌধুরী, বজলুর রহমান বাবুল, সৈয়দ শাকিরুজ্জামান, মো: রাশেদুল হাসান, মো: এহসানুল আজিম।

সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সাবেক সহ সভাপতি শাহ আলম, বজলুর রহমান বাবুল, ওয়াহিদুজ্জামান চৌধুরী, মো: রাশেদুল হাসান, অজি মো: কাওছার,সাধারণ সম্পাদক মো: শামছুল আলম, সালাহ উদ্দিন আহমদ, জাহাঙ্গীর হাসান, মো: মঞ্জুরুল আলম, পি কে দেবনাথ, সুব্রত ধর চৌধুরী, সাগরী খাতুন, সেলিম আহমদ, মো: আবুল কালাম, রাসেদ আহমদ, তারেক হাসান, আবু হেনা মো: তারেক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।