বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৫৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৫৯৩ বোতল বিদেশি মদসহ গ্রেফতার- ২

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে ৫৯৩ বোতল বিদেশি মদসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের সাথে থাকা ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়। মঙ্গলবার দিবাগত রাত ১টায় সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- কিশোরগঞ্জের বাজিতপুর থানার চন্দ্রগ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে রকিবুল ইসলাম রুবেল ও কেরানীগঞ্জ চুনকুটিয়া আমিনপাড়ার রফিকুল ইসলামের ছেলে লিটন (৩৯)।

জানা যায়, এয়ারপোর্ট থানা পুলিশ সিলেট ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে একটি প্রাইভেটকারকে ধাওয়া করে আম্বরখানা পয়েন্টে এসে গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে শাড়ি ও ওড়না পেঁচানো অবস্থায় বিপুল পরিমাণ মদসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।