জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জেলার সার্বিক নিরাপত্তা বিধানে জেলা পুলিশ সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জনগণের জানমাল রক্ষার্থে একটি সুস্থ ও প্রশিক্ষিত পুলিশ বাহিনীর বিকল্প নেই। পুলিশ সদস্যদের শারীরিকভাবে যোগ্য ও সুস্থ থাকার লক্ষ্যে সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপারের মহোদয়ের তত্ত¡াবধানে আজ বিভাগীয় পুলিশ হাসপাতাল, সিলেটে ভারতের দিল্লী থেকে আগত গাইনী, অর্থোপেডিক ও কার্ডিওলজি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দিনব্যাপী বিশেষ ক্যাম্প পরিচালনা করা হয়।
এ সময় সিলেট বিভাগের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সেবা গ্রহন করেন।
বিভিন্ন বিষয়ে সেবা গ্রহনকারী পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে গাইনী চিকিৎসা নিয়েছেন ১৭৭ জন,অর্থোপেডিক বিষয়ে চিকিৎসা নিয়েছেন ২০০ জন এবং কার্ডিওলজি বিষয়ে চিকিৎসা নিয়েছেন ৯৬ জন।
পুলিশ সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে এ ধারা অব্যাহত থাকবে।
